বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ব্যবসায়ী আক্তার হত্যার বিচার দাবি করেছে পরিবার

কুমিল্লায় ব্যবসায়ী আক্তার হত্যার বিচার দাবি করেছে পরিবার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনকে মসজিদের বারান্দায় হামলা চালিয়ে মারধরসহ হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। এ মামলার দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলসহ ন্যায় বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

রোববার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত আক্তার হোসেনের বড় ছেলে সোহেল রানা অভিযোগ করে বলেন, ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গিনী জামে মসজিদের বারান্দায় জুমার নামাজের পর তার বাবা আক্তার হোসেনকে প্রকাশ্যে শত শত মুসল্লীর সামনে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা (নিহতের স্ত্রী) রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ৩ ভাইসহ ১০ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলাটি দীর্ঘ প্রায় এক বছর তদন্তের পর চার্জশিট না দিয়ে চলতি বছরের গত আগস্ট মাসে সিআইডিতে স্থানান্তর করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন, এ মামলায় জামিনে থাকা আসামিরা তাদেরকে হুমকি দিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানী করছে। তারা অবিলম্বে আসামিদের বিরুদ্ধে আদালতে দ্রুত চার্জশিট দাখিলসহ ন্যায় বিচারের দাবি জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মামলার বাদী রেখা বেগম, তার মেয়ে শিরিন আক্তার ও নিহতের ভাই ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শাহজালাল ওরফে আলাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com