রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পূবাইলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

পূবাইলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মো.রবিউল ইসলাম,টঙ্গীঃ


গাজীপুরের পূবাইল নিখোঁজের ১৫ ঘন্টার পর ৬ বছরের শিশু সিহাবের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার ভোর ৫টায় পুবাইল মাজুখান এলাকার সালাম মুন্সীর বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সিহাব পূবাইল থানার মাজুখান গ্রামের মো. জুয়েলের ছেলে।

জানা যায়, শিশুটির বাবা-মা সাত মাস ধরে আলাদা থাকেন। মাজুখান এলাকায় তার বাবার সঙ্গে থাকত। শনিবার দুপুর ১টার দিকে বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় সিহাব। পরে বাড়ির আশ-পাশে ও আত্নীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুজি করে পাওয়া যায়নি।

এর পর পূবাইলের বিভিন্ন এলাকায় দিনভর মাইকিং করা হয়। রোববার ভোরে এলাকাবাসী বাড়ির পাশে সিহাবের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সিহাবের বাবা জুয়েল জানান, নিখোঁজের পর অনেক খোঁজাখোঁজি করেও সিহাবের সন্ধান না পেয়ে রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সিহাবকে হত্যা করে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি।

পূবাইল থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য শিশুর লাশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com