রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পদ্মায় ধরা পড়লো ৩৭ কেজি ওজনের বাঘাইড় মাছ দাম তার ৫১ হাজার টাকা

পদ্মায় ধরা পড়লো ৩৭ কেজি ওজনের বাঘাইড় মাছ দাম তার ৫১ হাজার টাকা

আরিফুর রহমান মিসুক,
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধিঃ-


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিশাল এক বাঘাইড় মাছ। মাছটির ওজন ৩৭ কেজি।
রোবরার ভোরে ৬ টার দিকে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে গোবিন্দ হলদার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে তার কিছুক্ষন পরে জাল টেনে উঠালে তার জালে ধরা পড়ে বিশালকৃতির বাঘাইড় মাছ। মাছটি দুলাল মন্ডলের আড়ৎতে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার ৩০০ ‘ শ টাকা দরে মোট ৪৮ হাজার ১০০’ শ টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যাবসায়ী চাঁদনী মৎস্য আড়ৎতের মালিক মো. চান্দু মোল্লা। সে সময় বিশাল মাছটি এক নজর দেখতে উৎসুক জনতারা ভির জমায়।
পরে মাছটি ১ হাজার ৪’ শ টাকা কেজি দরে মোট৫১হাজার ৮০০’শ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন।
মৎস্য ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার বিভিন্ন ধরনের বড় বড় মাছের চাহিদা প্রচুর। তাই সামনে পেলেই কিনে নিই। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদরা আগে থেকেই আমাদের বলে রাখেন। বড় ধরনের কোনো ভালো মাছ পেলে যেন তাদের জানাই।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করা। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com