রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাদারীপুরের কালকিনিতে বেকারির দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই

মাদারীপুরের কালকিনিতে বেকারির দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি:


মাদারীপুরের কালকিনিতে আগুন লেগে একটি বেকারির মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার ভুরঘাটা মজিদবাড়ি এলাকায় রোববার সকালে বিসমিল্লাহ বেকারিতে আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী ও স্থানীয়রা জানান, বিসমিল্লাহ বেকারিতে রাত ৩টা পর্যন্ত কর্মচারীরা কাজ করে ঘুমাতে যান। সকালে বেকারির মালিক আগুন দেখতে পান। তার চিৎকার শুনে আগুন নেভাতে আশপাশের লোকজন ছুঁটে আসেন।
এ সময় বেকারির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এক থেকে দেড় ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে বেকারির ফ্রিজ, ফ্যান, বিভিন্ন ডাইসসহ বেশ কয়েকটি মেশিন আগুনে পুড়ে যায়।
বেকারি মালিক মেহেদী হাসান বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। আমি ব্যাংক ঋণ ও ধার-দেনা করে এই প্রতিষ্ঠান দাড় করেছি। আগুন আমার সব শেষ করে দিল। আমি এখন পথের ফকির হয়ে গেলাম। কীভাবে মানুষের দেনা শোধ করব আর লোনের টাকাই পরিশোধ করব কিভাবে? ভেবে কূল-কিনারা পাচ্ছি না।’
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, ‘আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। আমরা তাকে সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করব। তিনি যদি আর্থিক অনটনের জন্যে আবেদন করে, তা বিবেচনা করে সহায়তা করব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com