সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুমিল্লার আদালতে হাজিরা দিলেন মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

কুমিল্লার আদালতে হাজিরা দিলেন মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ


কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহন এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কুমিল্লায় আদালতে হাজিরা দিয়েছেন।
রোববার দুপুরে কুমিল্লার ৭নং আমলী আদালতে তারা হাজিরা দেন। আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ মামলায় আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য্য করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম।
এদিকে মামুনুল হককে আদালতে তোলার সংবাদে উৎসুক জনতার ভিড় তৈরি হয়। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী আদালতে ব্যাপক নিরাপত্তা জোরদার করে। পরে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনুল হক ও খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে ১১.৪৫ মিনিটে হাজিরার জন্য আদালতে তোলেন। ৫ মিনিট পর ১১.৫০ মিনিট পরবর্তীতে আবারও আদালত থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত শুক্রবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বর্তমানে তারা এখানেই রয়েছেন।
কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, কুমিল্লার চান্দিনায় একটি মামলাসহ কুমিল্লায় করা একাধিক মামলার আসামী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। কুমিল্লা আদালতে মামলার হাজিরা থাকায় গত শুক্রবার মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে কুমিল্লার কারাগারে আনা হয়।
উল্লখ্য, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এ ছাড়া ওই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ ছয়জনকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com