শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পুরাতন বাদিয়াখালী হাট জামে মসজিদের মাত্র ১০ গজ দূরেই অবস্থিত দুর্গাপূজার স্থান।
সেই দুর্গাপূজার স্থানটি হাটের উত্তর-পূর্ব কোণে স্থানান্তরের জন্য গাইবান্ধার জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার , সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর ২৬ সেপ্টেম্বর রবিবার লিখিত আবেদন করেছেন মসজিদ কমিটির পক্ষে অত্র মসজিদের সভাপতি মোঃ আব্দুল কাদের।
আবেদন সূত্রে জানা যায়,পুরাতন বাদিয়াখালী হাট জামে মসজিদটি অত্র এলাকায় সুনামধন্য মসজিদ ।
এখানে স্থানীয় জামাতের লোকজন ছাড়াও বিভিন্ন স্থান থেকে হাট বাজারে আসা অনেক লোক নিয়মিত জামাতে নামাজ আদায় করেন ।
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে মসজিদটির মাত্র ১০ গজ দূরে পুরাতন বাদিয়াখালী বাজারের মাঝখানে হাটের সরকারি জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি দুর্গাপূজার স্থান রয়েছে ।
সেখানে কোনো ঘড়দরজা নেই শুধু জায়গাটি বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।
উক্ত জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছর শুধুমাত্র দুর্গাপূজা করে থাকেন ।
ফলে দুর্গাপূজার সময় তাদের হইচই শব্দে ইসলাম ধর্মের নামাজীদের নামাজের ব্যাঘাত সৃষ্টি হয়।
এক ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মের ব্যাঘাত সৃষ্টি হবে এটা আমাদের কাম্য নয়।
বিধায় উক্ত দুর্গাপূজার স্থানটি বাজারের উত্তর-পূর্ব কোনায় স্থানান্তর করলে উভয় ধর্মের শৃঙ্খলা বজায় থাকবে এবং সমাজে সমতা ফিরে আসবে ।
বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন মসজিদ কমিটি।
Leave a Reply