কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেভেন আপ পানির সাথে এক গরু ব্যবসায়ীকে ঘুমের ঔষধ খাইয়ে চুরি অভিযোগ পাওয়া গেছে।গরু ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উরদিঘী (মরিচখালী) বাজারে আল আশরাফ মেডিকেল হলে চিকিৎসা করেছে স্থানীয়রা।গরু ব্যবসায়ী হলেন করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের সুলতান নগর গ্রামের মৃত কাছম আলীর ছেলে গিয়াস উদ্দিন ব্যাপারী (৫০)।পরিবার সূত্রে জানা যায়, গরুর ক্রেতার পরিচয়ে এক পুরুষ ঘটনার দিন সন্ধ্যায় মাগরিব নামাজ পড়তে যায় মসজিদের দিকে তার সাথে বিনয় করে আপ্যায়ন হিসেবে সন্ধ্যায় এক সাথে বিস্কুট, সেভেন আপ পানি খায়।এশার নামাজের সময় স্থানীয়রা এসে ডাকাডাকি করলে তার প্রতি উত্তর না পাওয়ায় উরদিঘী (মরিচখালী) বাজার জামে মসজিদে দেখে তিনি অচেতন। সে পুরুষ কে দেখতে পায় না।তিনি বলেন,আমার কাছে নগদ টাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।উরদিঘী (মরিচখালী) বাজার পল্লী চিকিৎসক ডা: আজহারুল ইসলাম আশরাফ বলেন,তার অবস্থা স্থিতিশীল। আমরা মনে করছি তাকে ঘুমের ঔষধ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। এ ধরনের রোগীরা পুরোপুরি সুস্থ হতে তিন থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
Leave a Reply