মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
গাইবান্ধার পলাশবাড়ীতে অটোভ্যান উদ্ধারসহ ৩ চোরকে গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে অটোভ্যান উদ্ধারসহ ৩ চোরকে গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানসহ ৩ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর দুপুরে সংঘবদ্ধ চোরেরদল যাত্রী বেশে ঠুটিয়াপাকুর থেকে উপজেলার শিমুলিয়া বাজারে যায়।
সেখানে থাকা ভ্যানচালক তারা মিয়া সহ চোরদল একটি চা-স্টলে চা খেতে বসে।
এসময় চোরদলের অন্যান্য সতীর্থরা কৌশলে অটোভ্যানটি চুরি করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
ভ্যানটির চালক সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করে ভ্যানটি না পেয়ে এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভ্যানটির চালক ও মালিক সাদুল্লাপুর উপজেলা এলাকার দক্ষিণ চকদারিয়া গ্রামের মৃত নজলার প্রামাণিকের ছেলে তারা মিয়া।

অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানার নির্দেশে ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে এসআই ঋষিকেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে এএসআই জাহিদুর রহমান ও শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার মেরীরহাট বাজারের শরিফুলের ঝালাই দোকানের সম্মুখ থেকে ওই ৩ চোরকে হাতে নাতে গ্রেফতার করে।
এবং এসময় চুরি যাওয়া ভ্যানটি তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপি’র বেংগুলিয়া গ্রামের মৃত কেরামুদ্দিন শেখের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬), একই ইউপির দিঘলকান্দী গ্রামের আনারুল ইসলামের ছেলে আল আমিন সর্দার (২৮) ও পৌরশহরের শিমুলিয়া গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে আরিফ প্রধান (৩৫)।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০, তাং-২৫/০৯/ ২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com