এস,কে,মুকুল জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুকতাহার এলাকায় দুটি মন্দিরে
প্রতিমা ভাংচুরের অভিযোগে লাল বাবু নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লাল
বাবু শুকতাহার গ্রামের করিম মন্ডলের ছেলে।জয়পুরহাট থানার উপ-পরিদর্শক
পুলক সরকার জানান, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্য পাড়া ও পুর্ব
সার্বজনীন দুর্গা মন্দিরে শুক্রবার গভীর রাতে দুটি মন্দিরের কয়েকটি
প্রতিমা ভাংচুর করেছে। এ ঘটনায় প্রতিমা ভাংচুর করার অভিযোগে লাল বাবু
নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খিস্ট্রান ঐক্য
পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, স্থানীয়
জনপ্রতিনিধিরা মন্দির পরিদর্শন করেন।
Leave a Reply