বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ সুজন বিশ্বাস
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া জেলা মহিলা শ্রমিক লীগের কার্যালয়ে ২৫ তারিখ শনিবার সকাল ১১ ঘটিকার সময় জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব তমেজ উদ্দিন ইউসুফ আলী সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টু৷

সভায় আলোচ্য সুচীর উপর স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান৷ আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী, মোঃ জিল্লুর রহমান, মোঃ হাফিজুর রহমান, আমিরুল ইসলাম, আঃ রশিদ, মোঃ ইন্তাজুল হক মিন্টু, যুন্ম সাধারণ সম্পাদক মেহেরুন নেসা বিউটি, যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, মোঃ হামিদুল ইসলাম মোঃ শাহিনুল ইসলাম লেবু, মোঃ পলাশ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলমগীর, মোঃ আফজাল হোসেন, আঃ হামিদ, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ তরিকুল হাসান মিন্টু সহ কুষ্টিয়া সকল উপজেলার নেতাকর্মীরা।

উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো। আগামী ২৮ শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন৷ ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বনাঢ্য রেলি সকাল ৯টায় জেলা আওয়ামীলীগের কার্যালয় সামনে থেকে ডিসি কোর্টের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন৷
মোঃ আইয়ুব আলী যুন্ম সাধারণ সম্পাদক প্রথম শ্রেনীর কর্মকর্তার পদে পদ্দোনতি হওয়ায় যুন্ম সাধারণ সম্পাদক পদে এইচ এম মতিউর রহমান কে দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহীত হয়৷ কুষ্টিয়া জেলা থেকে প্রতিটি উপজেলায় সম্মেলন করার জন্য ৫ সদস্য টিম গঠন করা হয়।
কুষ্টিয়া শহর শ্রমিক লীগের আগামী ডিসেম্বর-২০২১ মধ্যে ৬টি উপজেলা ও শহর শ্রমিক লীগের সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন করার পূর্বে ওয়ার্ড, ইউনিয়ন, ব্যাসিক, কারখানা কমিটি, ইউনিট কমিটি গঠন ও সম্মেলন করার প্রস্তাব গৃহীত হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com