সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ীতে ইপিজেড স্থাপনের দাবিতে নাগরিক মঞ্চের গণসমাবেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে ইপিজেড স্থাপনের দাবিতে নাগরিক মঞ্চের গণসমাবেশ

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ- কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে নাগরিক মঞ্চ গাইবান্ধা।

২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে ওয়াজিউর রহমান এর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, প্রবীর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আখিরুজ্জামান বাবু, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, এ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. সাঈদ আহমেদ আজাদ জয়, কাজী আব্দুল খালেক, ছাত্র নেতা ওয়ারেছ সরকার, ফিরোজ কবির রানা প্রমুখ।

সমাবেশটি পরিচালনা করেন এ্যাড. মুরাদ জামান রব্বানী।

বক্তারা বলেন, গাইবান্ধার ইতিপুর্বের ডিসি ড. আনোয়ারুল ইসলাম প্রস্তাবিত গাইবান্ধা পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবি জানান।
তারা বলেন গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের জমি বিতর্কিত এবং তিন ফসলি জমি। ঐ জমিতে ইপিজেড স্থাপন কোন অবস্থায় যৌক্তিক নয়।
ইপিজেড স্থাপনের পাশাপাশি গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বালাসীঘাটে ব্রহ্মপুত্র সেতু বা টানেল নির্মাণেরও দাবি জানান তারা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com