বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে উপহারের ঘরের পাশে মিলবে সুপেয় পানি

তানোরে উপহারের ঘরের পাশে মিলবে সুপেয় পানি

সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী) :

রাজশাহীর তানোর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের পাশে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে অতিরিক্ত সুপেয় পানির ব্যবস্থা পেয়ে বেশ খুশি এ উপজেলার উপকারভোগীরা।

মুজিববর্ষ উপলক্ষে তানোর উপজেলায় ১৬২টি দুস্থ পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ও দুই কক্ষবিশিষ্ট এসব ঘরের পাশেই দেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত একটি শৌচাগার। ইতিমধ্যে নির্মাণকাজ শেষ করে উপকারভোগীদের কাছে সেসব ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর সেই ঘরের পাশে শৌচাগার রাখা হলেও ছিল না পানির কোনো ব্যবস্থা। সুপেয় পানির অভাবে সুফলভোগীদের অনেকেই দুর্ভোগে পড়েন।

দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তানোরে আশ্রয়ণ প্রকল্প-১-এর ৫৭ পরিবারের জন্য ১২টি সাবমারসিবল পাম্পে সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

সাবমারসিবল পাম্পই শুধু নয়, প্রতিটি পাম্পের গোড়া পাকা করা এবং পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।

বেশ কয়েক দিন আগে পর্যায়ক্রমে তানোরের পৃথক পৃথক স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তানোর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রুবিউল ইসলাম আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানির এ কার্যক্রম উদ্বোধন করেন।

ঘরের পাশে সুপেয় পানির ব্যবস্থা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুফলভোগী ওহাব আলী বলেন, ঝুপড়ি ঘরে থাকতেন তিনি। বৃষ্টির রাতে তাঁর ঘুমও হতো না। কষ্টের এ জীবনে পাকা ঘরে থাকতে পারবেন বলে স্বপ্নেও ভাবেনননি। এখন ঘরের পাশেই পাবেন সুপেয় পানি। ঘরের পাশে এমন পানির সুব্যবস্থায় মহা খুশি তিনি।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ১২টি সাবমারসিবল পাম্প স্থাপনে আশ্রয়ণ প্রকল্পের কমপক্ষে ৫৭টি পরিবারে সুপেয় পানির ব্যবস্থা হয়েছে। পানির ব্যবস্থা হওয়ায় সরকারের প্রতি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com