রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে রাজারহাটের কৃতি সন্তান এ এস আই পেয়ারুলের মৃত্যু।

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে রাজারহাটের কৃতি সন্তান এ এস আই পেয়ারুলের মৃত্যু।


রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

রংপুরের হারাগাছে এক মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত এএসআই পিয়ারুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।বিশ্বস্ত সুত্রে জানা যায় নিহত পেয়ারুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে।তার বাবার নাম মিন্টু মাস্টার।তিনি পেশায় একজন স্কুল শিক্ষক।এএসআই পেয়ারুল ইসলাম তিন ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন।
তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতায় হারাগাছ থানায় কর্মরত ছিলেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।এর আগে শুক্রবার মাঝরাতে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেফতার করে।
এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে।এতে তিনি গুরুতর আহত হন।পরে তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে রাতেই অস্ত্রোপচার করে আইসিইউতে ভর্তি করা হয়।শনিবার সকাল ১১ঃ০০ঘটিকায় সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com