দুর্গাপুর প্রতিনিধিঃ
স্বাদেশ কন্ঠ প্রতিদিন পত্রিকায় সাংবাদিক নিয়োগ দিচ্ছে একটি ভূয়া প্রতিষ্ঠান। আপনিও হতে পারেন সুনামধন্য জনপ্রিয় স্বদেশ কন্ঠ প্রতিদিন পত্রিকার রিপোর্টার, সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে জনপ্রিয় পোর্টাল ও “স্বদেশ কন্ঠ প্রতিদিন পত্রিকা এভাবেই প্রচারিত করছিলেন দৈনিক স্বদেশ কন্ঠ প্রতিদিন নামক নামে পরিচয় দেওয়া সম্পাদক শফিকুল ইসলাম শফিক নামের এক ব্যাক্তি। অনেকদিন যাবত ধরেই ফেসবুক পোস্ট দিয়ে তিনি প্রতিনিধি নিয়োগের ঘোষণা দেন এবং স্বদেশ কন্ঠ প্রতিদিন নামক একটি পত্রিকার ছবি পোস্ট করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বদেশ কন্ঠ প্রতিদিন নামক সম্পাদক শফিকুল ইসলাম শফিক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে একটি ইলেকট্রনিক দোকানি তাহার পত্রিকা স্বদেশ কন্ঠ প্রতিদিন নামক প্রতিষ্ঠানটি বানিজ্যিক কার্যালয় ওই দোকানটিই। দোকানের সামনে স্বদেশ কন্ঠ প্রতিদিন নামক বিভিন্ন স্টিকার লাগানো। দেখা যায় ওই দোকানে বসেই প্রতিনিধি নিয়োগ ও নিউজ প্রকাশসহ সকল ধরনের কার্যক্রম করেন স্বদেশ কন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আশপাশে এই পত্রিকার বিষয়ে জিজ্ঞেস করলে কেউ কিছুই জানেন না।
উপজেলা প্রতিনিধি হিসেবে স্বদেশ কন্ঠ প্রতিদিন পত্রিকায় চাকরির আগ্রহের একব্যাক্তি কথা বললেই,সম্পাদক শফিকুল প্রথমেই আইডি কার্ড খরচ ৬০০ টাকা বিকাশে পাঠানোর কথা বলেন সহ উন্নতমানের আইডি কার্ড দেওয়া হবে তবে ৬০০ টাকা দিতে হবে। আরও বলেন বর্তমানে আমাদের পত্রিকা এটা শুধু ফেসবুকে এবং নিবন্ধনের আবেদন প্রকৃিয়াধীন।
খবর নিয়ে জানা যায়, স্বদেশ কন্ঠ প্রতিদিন নামক পত্রিকাটি একটি ভূয়া পত্রিকা। তারপর সম্পাদক শফিকুল ইসলাম শফিক নামক ফেসবুক আইডিটি ঘুরে দেখা যায় পত্রিকাতে অসংখ্য ভুল, আরও জানা যায়, স্বদেশ কন্ঠ প্রতিদিন পত্রিকাটি সপ্তাহে ২টি ইপেপার সিলেটের একজনের কাছ থেকে টাকার বিনিময়ে ইপেপার বানিয়ে আনেন শফিকুল ইসলাম শফিক। সারা দেশে জেলা উপজেলায় সাংবাদিক নিয়োগ দিয়ে নিয়োগপত্র দিয়ে বেশ টাকা হাতিয়ে নিচ্ছে। এ পযন্ত প্রায় ৮০ জনের মতো প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে
জানা যায়।
এ বিষয়ে দুর্গাপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকগনের কাছে জানতে চাইলে তারা বলেন, যারা এটি করছে, তারা অনৈতিক কাজ করছে। এই পেশাটা এখন এমন হয়ে গেছে যে খুব সহজেই যে-কেউ কার্ড বিক্রি করে পত্রিকার সম্পাদক হয়ে যাচ্ছে ও কার্ড কিনে সাংবাদিক হয়ে যাচ্ছে। প্রতিনিধি আইডি কার্ড ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধমূলক কাজে। এতে সাংবাদিক সমাজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তবে স্বদেশ কন্ঠ প্রতিদিন নামক পত্রিকাটি বিষয়ে আমাদের কিছু জানা নেয় ।
Leave a Reply