ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১ লক্ষ টাকা। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। বিয়ের পাত্রী ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী। কনের বিয়ের বয়স না হওয়ায় বর ও কনের অভিভাবককে করা হয় ১ লক্ষ টাকা জরিমানা।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসানহাটি গ্রামের আক্তার আলীর স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বয়স কম হওয়ায় বর জীবননগর উপজেলার সবুজ মিয়াকে ৫০ হাজার ও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে বাল্য বিবাহ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
—
Leave a Reply