বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ, সম্পাদক জাভেদ

প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ, সম্পাদক জাভেদ

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

প্রেসক্লাব গাইবান্ধার নব-নির্বাচিত কমিটির সভাপতি পদে খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে জাভেদ হোসেন নির্বাচিত হয়েছেন

২৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

এর আগে, বিকাল ৩টা থেকে জেলা পরিষদ হলরুমে সাধারণ সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে নতুন সদস্য অন্তর্ভুক্তসহ বিগত কমিটির সভাপতি নেয়ামুল আহসান পামেল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরে তিনি নতুন সভাপতি ও সম্পাদকের শূন্য পদে প্রতিদ্বন্দিতার জন্য সদস্যদের আহবান করেন।

পরবর্তীতে সকল সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনকে সভাপতি ও ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক আগামী সাত দিনের মধ্যে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নব-নির্বাচিত প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com