রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
র্যাব এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

র্যাব এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

শামিম বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর পাংশায় র‌্যাবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম বাবু। অভিযোগে তিনি ও তার পিতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়।

র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ করে বাবু বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের লালিত আওয়ামীলীগ পরিবারের সদস্য। আমার পিতাঃ কাজী নজরুল ইসলাম পাংশা পৌর-২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। আমি এবং আমার পরিবারের সদস্যদের উপর একটি কুচক্রীমহল প্রতিনিত অন্যায় নির্যাতন করে আসছে। আমার দোষ আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং আওয়ামীলীগ নাম ধারী স্বার্থপর নেতাদের ব্যক্তিগত স্বার্থ চারিতার্থ করার জন্য কোন অন্যায় আদেশ নির্দেশ পালন করিনা। যার ফলস্বরূপ নামধারী ওই সকল নেতারা গত ২০১১ সালের ডিসেম্বরে আমাকে হত্যার চেষ্টা চালায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে। তাদের নির্দেশে ২০১৮ ও ২০২০ সালে ২০০পিচ ইয়াবা দিয়ে পাংশা থানার সাবেক ওসি আহসান উল্লাহ আমাকে চালান করে। আমি প্রায় ৩ মাস জেল হাজতে থাকার পর যখন বাড়িতে আসি আমাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে ওই নামধারী নেতারা।’

তিনি আরও বলেন ‘সম্প্রতি গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমাকে এবং আমার পিতাকে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ফিল্মী কায়দায় অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। পরে জানতে পারি এরা র‌্যাব-১২ এর সদস্য। আমাকে ও আমার বাবাকে একটি মাইক্রোতে তুলে চর-আফড়া মধ্যেপাড়া নিয়ে প্রায় ১ ঘন্টা দাঁড় করিয়ে রাখে। এর পর তারা অন্য এক বাড়ীতে যায়। ঐ এলাকাতে গাড়ী দাড় করিয়ে গাড়ীর মধ্যে থাকা ব্যাগ থেকে অস্ত্র ঢেলে এলাকাবাসির জোর করে স্বাক্ষী ও ভিডিও করে। পরে আমার পিতা ও আমাকে বাড়ীতে রেখে যাওয়ার আগে আমাকে বিভিন্ন হুমকি দেয়। নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তা আমাকে বলে তুই এমপির সাথে গিয়ে দেখা করবি। তা না হলে তোর জন্য সামনে বড় বিপদ অপেক্ষা করছে। পরে জানতে পারি তাকে যিনি উঠিয়ে নিয়ে যান তিনি র‌্যাব-১২ সিসিপি-২ কোম্পানি কমান্ডার পাবনার এ.এস.পি কিশোর রায়। তবে র‍্যাব কর্তৃক হুমকি দিয়ে জোর পূর্বক স্বাক্ষী নেওয়ার বিষয়টি নিয়ে সত্যতা স্বীকার করে কথা বলেন একাধিক প্রত্যক্ষদর্শী।

বাবু বলেন, ‘র‌্যাবের ভয়ে পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বাধ্য হয়ে ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে র‌্যাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলাম’

উল্লেখ, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেন মো. রবিউল ইসলাম বাবু।

সেসময় উপস্থিত ছিলেন, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আহম্মদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, অধ্যাপক নজরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মন্ডল, আওয়ামী লীগ কর্মী মারুফ খান প্রমুখ।

গত বুধবার (২২ সেপ্টেম্বর) পাংশা থানাধীন চর-আফড়া মধ্যেপাড়া এলাকার মিরাজ মোল্লা ও সাচ্ছু মন্ডলের মুদি দোকানের মাঝামাঝি ইটের সলিং রাস্তার পাশে পরে থাকা পাঁচটি সচল অস্ত্র জব্দ করে র‍্যাব-১২। পাংশা মডেল থানায় পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত মালামাল জমাকরণ ও সাধারণ ডাইরি প্রসঙ্গে একটি লিখিত দরখাস্ত করেন সিসি-২, র‍্যাব -১২ পাবনা এর এস আই (নিঃ) মোঃ হেমায়েত হোসেন।

এই হয়রানির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‍্যাব এর মহাপরিচালকের নিকট দাবি জানান বাবুর পরিবারের সদস্য সহ স্থানীয় একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com