বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাংশায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাংশায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামিম বিশ্বাস রাজবাড়ীঃ-

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে রাজবাড়ীর পাংশা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে পৌরসহরের মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাংশা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুব্রত কুমার দাস, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরের সভাপতি ভজগোবিন্দ দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু প্রমুখ। এছাড়াও উপজেলার প্রতিটি প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক। প্রতিটি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

করোনা মহামারীর কারণে দুর্গাৎবস-২০২১ সরকারি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা উদযাপনের নির্দেশনা সম্পর্কে তাদেরকে অবগত করা হয় এবং ইতি পূর্বের পূজাগুলোতে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে সেকারণে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সরকারি নির্দশনা মেনে পূজা উদযাপনের আহবান জানান এবং সকল প্রকার বিশৃঙ্খলা রুখতে প্রস্তুত থাকবেন বলে জানান তিনি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, কিছু ফটকা ছেলেরা আছে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে পূজার মধ্যে হর্ণ বাজিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। এগুলোসহ কোন প্রকার বিশৃঙ্খলা হতে দেব না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com