সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন এর উপর হামলা

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন এর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক,পঞ্চগড়:

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সমর্থকদের হামলা ও ভাংচুরের পর নিজ কার্যালয়ে দীর্ঘ ১১ ঘন্টা অবরুদ্ধ থেকে অবশেষে পুলিশের প্রহরায় লম্বা গাড়ির বহর নিয়ে কার্যালয় ছাড়লেন পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন। বললেন, সাধারণ সম্পাদকের নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেছেন, তাকে না জানিয়ে মামলা পরিচালনা করার অপরাধে একটু সাসিয়েছি,হামলার ঘটনা সত্য নয়। আর তিনি নির্দেশ দিলে সেখান থেকে নিরাপদে যাওয়া সম্ভব ছিল না মোশারফ হোসেনের।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন রেজি নং- রাজ ২৬৪ এর সাধারণ সদস্যরা। তাকে টয়লেটে আটকিয়ে সাড়ে ৪ ঘন্টা পেটানোর অভিযোগ রয়েছে।

গত রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে ভোর ৩ টা পর্যন্ত বাস টার্মিনালের প্রভাবশালী সাধারণ সম্পাদকের নেতৃত্বে তার লোকজনের এ লঙ্কাকাণ্ড ঘটে। মোশারফ হোসেনের ওপর হামলার একটি ভিডিও বাংলাদেশ বুলেটিন এর হাতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় চিকিৎসা শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সমর্থকদের
অভিযোগ, দীর্ঘ দিনের একটি বিচারাধীন মামলাকে কেন্দ্র করে মোশারফ হোসেনকে সতর্ক করা হয়েছে। সে ওই মামলাটি বিক্রি করার কারণে ধোলাই দিয়েছে শ্রমিকরা।

তবে নাম প্রকাশে কয়েকজন সাধারণ শ্রমিক এই অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম একটা বাটপার। সভাপতি তাকে বাটপারি করার সুযোগ না দেওয়ায় তার লোকজনকে দিয়ে আমাদের সম্মানিত সভাপতির উপর হামলার ঘটনা ঘটেছে। তার প্রভাবের কারণে আমরা মুখ খুলতে পারি না। একটি মামলা দীর্ঘ বিশ বছর পূর্বের। সভাপতি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শ্রমিকদের পক্ষে অবস্থান নিয়েছে এজন্য আমরা সাধারণ শ্রমিকরা তাকে অন্তরে স্থান দিয়েছি। যেটা আমিনুল সহ্য করতে পারে না। আগামী নির্বাচনকে সামনে রেখে সভাপতির বিরুদ্ধে বানোয়াট কথা দিয়ে অভিযোগ তুলে সম্মান ক্ষুণ্ণ করে তাকে অবরুদ্ধ করে হামলা করা হয়েছে।

এ সময় সাধারণ সম্পাদক পক্ষের লোকজন সভাপতির উপর হামলা চালায়। এতে মোশারফ হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা দুঃখ প্রকাশ করছি সেই সঙ্গে সভাপতির উপর হামলার নেতৃত্বদানকারী সাধারণ সম্পাদক অভিযুক্ত আমিনুল ইসলামসহ ধটনায় জড়িত সবার বিচার দাবি করছি।

সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের অভিযোগ, বর্তমান সাধারণ সম্পাদকের নির্দেশে তার লোকজন আমার উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তার ক্ষুব্ধ ব্যাবহারে আমি নিরূপায় ছিলাম। শুধু তাই নয় আমাকে বাঁচাতে এসে আমার স্ত্রীকেও সম্মানহানি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলা বিষয়ে সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সাথে
কথা কাটাকাটি হয় সাধারণ সম্পাদক আমিনুলের। একপর্যায়ে উচ্চ বাক্য বিনিময় শুরু হয়। এসময় আমিনুল ইসলাম পরিকল্পনা অনুযায়ী তার সমর্থকদের দিয়ে সভাপতির উপর হামলা করায়। পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের টয়লেটে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে
সহ সাধারণ সম্পাদক আমজাদ আলী,কোষাধ্যক্ষ আইউব আলী, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রাজু, সড়ক সম্পাদক লুৎফর রহমান, সহ-সড়ক সম্পাদক সারোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মরিরুজ্জামান মুকুল, সহ-সভাপতি আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খয়রুল ইসলাম তাকে বেধড়ক লাঠিপেটা করে নির্যাতন চালিয়েছে।

এসময় স্বামী অবরুদ্ধ হওয়ার কথা শুনে কার্যালয়ে বাঁচাতে গিয়ে বিভিন্ন কাগজে জোরপূর্বক স্বাক্ষর করানোর প্রতিবাদ করলে অলি,আবু ইসলাম,ওলিয়ার রহমান, মাজেদুল ইসলাম, হাবিবুর রহমান ওরফে হাবলু, নাগর, মঙ্গলু, আপেল,নুর আলম,মুন্না সহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন ব্যাক্তি মদ্যপ অবস্থায় সভাপতি মোশারফ হোসেনের স্ত্রী লাবলি আক্তার লিজার ওপর হামলার চেষ্টা করে।

বর্তমানে মোশারফ হোসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে আইনের আশ্রয় নিবেন বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com