বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় ভুল চিকিৎসায় ৯ মাসের শিশুর মৃত্যু, ডাক্তার গ্রেফতার

বরগুনায় ভুল চিকিৎসায় ৯ মাসের শিশুর মৃত্যু, ডাক্তার গ্রেফতার

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় ভুল চিকিৎসায় ৯ মাসের শিশু মৃত্যুর অভিযোগে মাসুম বিল্লাহ নামে এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিশু ইয়ামিন সদর উপজেলার ৪ নম্বর ইউনিয়নের চালিতাতলী গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, জ্বর ও সর্দিকাশি জনিত অসুস্থতার কারণে ইয়ামিনকে জেলার চাইল্ড কেয়ার সেন্টারে শিশু চিকিৎসক মাসুম বিল্লাহর কাছে নিয়ে যান বাবা-মা। শিশুটিকে দেখে জরুরি ভিত্তিতে বিভিন্ন টেস্ট করাতে বলেন তিনি। টেস্ট করার পর রিপোর্টগুলো তাকে দেখানো হলে তিনি জানান শিশু ইয়ামিনের হার্টে সমস্যা আছে। এক দিন পরপর তার নিজের চেম্বারে গিয়ে শিশুটিকে চারটি ইঞ্জেকশন দিতে বলেন তিনি। পরে রোববার বিকেলে মাসুম বিল্লাহ নিজ হাতে শিশুটি ইয়ামিনকে একটি ইঞ্জেকশন দেন এবং বাসায় নিয়ে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়াতে বলেন। তারপর রাত সাড়ে ৮টার দিকে ওষুধ খাওয়ানোর পরই খিচুনি দিয়ে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা সাইদুল ইসলাম বলেন, ‘ডাক্তারের কথামতো তার লেখা ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গেই ইয়ামিনের পেট ফুলে-ফেপে ওঠে। এরপরই আমার ছেলে নিস্তেজ হয়ে পড়ে। কিছুক্ষণ পর খিচুনি দিয়ে মারা যায় আমার ৯ মাসের ছেলে।আমার শিশু সন্তান অপচিকিৎসায় মারা গেছে। আমি এবং আমার পরিবার ওই ঘাতক ডাক্তারের বিচার চাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান বলেন, ভুল চিকিৎসায় ৯ মাসের শিশু ইয়ামিনের মৃত্যু অভিযোগে মাসুম বিল্লাহ নামে এক গ্রাম্য চিকিৎসককে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। ওই ডাক্তারকে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com