বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রানীশংকৈলে প্রেম করে বিয়ে করার কারনে জামাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন-মেযের মা গ্রেফতার

রানীশংকৈলে প্রেম করে বিয়ে করার কারনে জামাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন-মেযের মা গ্রেফতার

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

প্রেম করে বিয়ে করার কারনে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামে জামাই নাসিরুল ইসলাম(২১)কে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের খবর পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর সোমবার উপজেলার প্রত্যন্ত ওই গ্রামে এ ঘটনা ঘটে | নাসিরুল ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ঘটনা ঘটার পর চাপা থাকলেও গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে গন যোগাযোগ ফেসবুক মাধ্যমে তার ভিডিওচিত্র প্রকাশ হলে তা নেটে ভাইরাল হয়ে যায়। অনেকেই তা শেয়ার করে অপরাধিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় |

এলাকাবাসি সুত্রে জানা যায়—একইএলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়ামনি(১৮)র সাথে নাসিরুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্ক চলাকালে গত ৯ সেপ্টেম্বর দুজনে কোর্টে এফিট এফিট করে গোপনে বিয়ে করে নারায়ণগঞ্জে অবস্থান করে।

এদিকে মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে মেয়েকে ফিরিয়ে দিতে চাপ সৃষ্টি করে এবং বিয়ে মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে ছেলের বাবা চাচা এবং মেয়ের বাবা ও ফুপা মিলে ছেলে ও মেয়েকে বাসায় নিয়ে আসে। ছেলে ও মেয়ে নিজ নিজ বাসায় অবস্থান করে। এ অবস্থায় গত ২০ সেপ্টেম্বর নাসিরুল তার শশুর বাড়ির দিকে বেড়াতে গেলে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্য বেধড়ক মারপিট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনা স্থল থেকে নাসিরুলকে উদ্ধার করে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত ২২ সেপ্টেম্বর বুধবার রোগিকে আশংকাজনক অবস্থায়ন দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এনিয়ে নাসিরুলের বাবা খলিলুর রহমান বাদি হয়ে রাণীশংকৈল থানায় ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর শুক্রবার মেয়ের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, নাসিরুলের বাবার দাযেরকৃত লিখিত এজাহারের প্রেক্ষিতে আজ( বৃহস্পতিবার) মেয়ের মাকে সকাল ১১টায় বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com