সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে বিয়ের দাবিতে অনশনের ৩দিন পর বিয়ে

বোয়ালমারীতে বিয়ের দাবিতে অনশনের ৩দিন পর বিয়ে


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে গত তিন দিন ধরে অনশণরত প্রেমিকার (২১) অবশেষে তার প্রেমিকের সাথে বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে প্রেমিক হুমায়ুন মোল্যার বাড়িতে তাদের বিয়ে হয়। প্রেমিক হুমায়ুন মোল্যা (২৫) উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের মৃত জবেদ মোল্লার ছেলে। চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে আলোচিত ওই প্রেমিক-প্রেমিকার বিয়ে হয়েছে।
এ ব্যাপারে চতুল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার কেরামত আলী খান বলেন, বিয়ের দাবীতে অনশন করা মেয়েটির বিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে পড়িয়েছি। তাদের বিয়ের কাবিন নামায় ১ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহর লেখা হয়েছে। তারা দুজনই বর্তমানে হুমায়ুনের নিজ বাড়ি শুকদেবনগর আছেন।
উল্লেখ্য, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মোঃ হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গার্মেন্টসেই কর্মরত বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের এক মেয়ের সাথে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন। এক পর্যায়ে কোন কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। উপায়ন্তর না দেখে ওই মেয়েটি গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীস্থ বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com