বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৫

কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৫

এফ.করিম,কক্সবাজার থেকে।

কক্সবাজারের সমুদ্র উপকূলে কক্সবাজার র‍্যাব-১৫ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার সহ পাঁচজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২.৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

ধৃত ইয়াবাকারবারীরা হল রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন, ছৈয়দুর রহমান ও একজন অজ্ঞাতনামা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচার কাজে জড়িত থাকায় ৫ জনকে আটক করা হয়।

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর গোয়েন্দা নজর ছিল আমাদের । সে আলোকে ইয়াবার বড় একটি চালান আসার খবর পাওয়া মাত্র সমুদ্র উপকূলে অভিযান চালানো হলে ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে ও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com