কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
২৪ সেপ্টেম্বর ২০২১
নওগাঁর মহাদেবপুরে এক অসহায় মহিলার নিচু জমিতে জোর করে মাছ মারার ঘটনায় ঘটেছে।
উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের রায়হান জামিলের স্ত্রী শিরিনা খানম জানান, তার বাবার নিকট থেকে ৫৪৯৬ নং দলিল মুলে প্রাপ্ত লক্ষ্মীপুর মৌজার ৩১ ও ২৬২ নং খতিয়ানের ১২৩৩ নং দাগে ৪০ শতক জমিতে চাষাবাদ করে ভোগ দখল করে আসছিলেন। জমিটি নিচু হওয়ায় সম্প্রতি সেখানে মাছ চাষ শুরু করে ভোগ দখল করে আসছেন।
তিনি আরো জানান, গত ১৭ সেপ্টেম্বর ভোর পাঁচটায় একই গ্রামের মৃত যদু মন্ডলের পুত্র আতাউর রহমান, তার পুত্র রায়হান, মৃত লতিফরের পুত্র আজাদ আলী মন্ডল ও রায়হান আলী মন্ডল পানি সেচের পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরছেন।
খবর পেয়ে সেখানে গিয়ে বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি দেন। ভয়ে গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র লালবর রহমান, গোলাম মোস্তফার পুত্র রায়হানের সহযোগিতায় ফিরে এসে ওইদিনই মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও শিরিনা জানান।
শুক্রবার ২৪ সেপ্টেম্বর দুপুরে শিরিনা এই প্রতিবেদককে জানান, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply