সজিব হাসান (আদমদীঘি) প্রতিনিধিঃ
বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ” খ” সার্কেলের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে সান্তাহার পৌর শহরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ২ জন গাঁজা সেবনকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সান্তাহার নামা পৌওতার খলিলুর রহমানের ছেলে হিরা(২২), সান্তাহার বশিপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আরমান হোসেন(২৭)। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান,দুপুরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ ২ মাদকসেবীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে তাদেরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply