বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে এনে প্রবাস ফেরত গৃহবধূকে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ৪

মাধবপুরে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে এনে প্রবাস ফেরত গৃহবধূকে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুরে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে এনে প্রবাস ফেরত গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেফতারকৃতরা হলো পৌরসভার ১নং ওয়ার্ডের মোঃ ইদ্রিস আলীর ছেলে বাদশা মিয়া (২৭), মোঃ সোয়াব মিয়ার ছেলে জীবন মিয়া (২৩),কাটিয়ারা এলাকার মাহবুব মিয়ার মেয়ে লাকী আক্তার (৩৫) ও বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে আতিক মিয়া (২৬)।
হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসীন আল মুরাদ। পুলিশ সূত্রে ও মামলার এজাহার মোতাবেক জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক বিবাহিত নারীর সঙ্গে বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত বুধবার দুপুরে নারীর সাথে দেখা করার জন্য মাধবপুরে নিয়ে আসে এবং পরে ওই নারীকে বিয়ের আশ্বাসে দেয় আতিক।এরপর তারা একান্ত সময় কাঠানোর জন্য মাধবপুর পৌর শহরের ৬নং ওয়ার্ড কাটিয়ারা গ্রামে লাকী আক্তারের বাসায় ৬০০ টাকা ভাড়া মাধ্যমে একটি কক্ষে উঠেন।পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক।পরে তাদের উভয়কে আপত্তির অবস্থায় দেখতে পায় বাদশা মিয়া ও জীবন মিয়া।পরে ঐ নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে ও একজন পলাতক রয়েছে।এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com