মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শাহাবাজপুর হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে এমডিসহ আটক-২

শাহাবাজপুর হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে এমডিসহ আটক-২

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলা শাহাবাজপুর হাসপাতালে আয়াকে নার্স দেখিয়ে সেই আয়ার মাধ্যমেই মাতৃগর্ভা মায়ের প্রসব কার্যক্রমে নবজাতকের মৃত্যু হয়েছে বলে নিহতের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় শহরের শাহাবাজপুর জেনারেল হাসপাতালে এঘটনা ঘটে।

এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্রকরে স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করেছিলো। ঘটনাটি মূহুর্তের মধ্যে শহরে ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা কর্তৃক হাসপাতালে হামলার উপক্রম হয়েছিলো, খবর পেয়ে পুলিশ ঐ হাসপাতালে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশ হাসপাতাল পরিচালক হাসান ও নার্স খালেদার জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

ঘটনা সূত্রে জানাযায়, পৌর ৫ নং ওয়ার্ডের অকিল মাঝির ছেলে সুমনের স্ত্রীর প্রসব যন্ত্রনা উঠলে তাকে শাহাবাজপুর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর হাসপাতালের কোন ডাক্তারের পরামর্শ না নিয়ে ভূয়া নার্স খালেদা চিৎকিসা শুরু করেন, এসময় মাতৃগর্ভার একজন পুত্রসন্তান জন্ম নেয়। কিছুক্ষন পর হাসপাতাল থেকে বলা হয় নবজাতক বাচ্চাটিকে দ্রুতই ভোলা সদর হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু তখন বাচ্চাটি মৃত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ অদক্ষ নার্সের অজ্ঞতায় নবজাতকের মৃত্যু হয়েছে।

উক্ত ঘটনায় হাসপাতালের এমডি মো. হাসান সহ ঐ আয়াকে আটক করেছে ভোলা সদর থানার পুলিশ।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, দুই জনকে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com