বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভা ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট- ৩ ( এলজি এসপি ৩) এর অর্থায়নে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীকে সেলাই প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ এবং ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে শিক্ষা নবিশ ড্রাইভিং লাইসেন্স ও সনদ বিতরণ করা হয় ।

গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর -২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রোখছানা বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব মো. হানিফ সরকার, পৌর কাউন্সিলর এজেড মহিউদ্দিন রিজু, শহীদ আহমেদ, কামাল হোসেন, রাকিবুল হাসান সুমন, শেখ শাহীন প্রমুখ।

সভায় পৌরসভার সমস্যা ও উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন প্রধান অতিথি।

এ সময় মেয়র পৌরসভার উন্নয়নে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com