বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিখোঁজের চারদিন পর ধানক্ষেতে মিলল নারী ইউপি সদস্যের লাশ

নিখোঁজের চারদিন পর ধানক্ষেতে মিলল নারী ইউপি সদস্যের লাশ

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
২৩-০৯-২১ইং

বগুড়ার ধুনট উপজেলায় চারদিন ধরে নিখোঁজ থাকা সংরক্ষিত নারী ইউপি সদস্য রেশমা খাতুনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

এর আগে শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত রেশমা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। তবে তার নিখোঁজের বিষয়ে পরিবারের কেউ গত চারদিন থানায় কোনো অভিযোগ করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন ধনুট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক।

মৃতের স্বামী ফরিদুল ইসলাম জানান”রেশমা গত শনিবার বিকেলে চিকিৎসার জন্য শেরপুর উপজেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। বুধবার বিকেলে তার মরদেহ পাওয়া গেছে”

ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com