আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এর বিদায় সংবর্ধনা উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল পৌরসভার পরপর নির্বাচিত মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান (সংরক্ষিত) মাহমুদা খানম রুমা, ভাইস- চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক – শিক্ষিকাবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply