বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুর বেদখল জমি ফিরে পেতে যােদ্ধাহত মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

সখীপুর বেদখল জমি ফিরে পেতে যােদ্ধাহত মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-


টাঙ্গাইলের সখীপুরে বেদখল জমি ফিরে পেতে দারে দারে ঘুরে সংবাদ সম্মেলন করেছেন যােদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা এগারোটায় সখীপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যােদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওনার ছেলে মােঃ ফরিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পৈতৃক সূত্রে ৮.৪১ একর জমি প্রাপ্ত হইয়া মালিক ও দখলকার থাকাবস্থায়, এলাকার কিছু দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দখলবাজ লােক ১। আঃ মান্নান পিতাঃ মৃত- মালেক মুন্সি, ২। মােঃ মােস্তফা, পিতাঃ মৃত-মালেক মুন্সি, ৩। মােঃ মজিবর, পিতাঃ মৃত- মতিয়ার রহমান, ৪। আজাহার, পিতাঃ মৃত- মিজানুর রহমান, ৫। আলমগীর, পিতাঃ মৃত-মিজানুর রহমান, ৬। কায়সার, পিতাঃ মৃত-মফিজ উদ্দিন লাল মিয়া, সর্ব সাং-আড়াইপাড়া, সখীপুর, টাঙ্গাইল। এরা ২০০৮ সালে জোরদবরদস্তি করিয়া আমার ৮.৪১ একর জমিজমা ও বাড়ী দখল করিয়া নেয়। উক্ত বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মেম্বার চেয়ারম্যানের শরনাপন্ন হয়েও কোথাও কোন সহযােগীতা পাই নাই। উক্ত জমিতে আমিসহ আমার অন্যান্য শরীকগণ ভােগদখলের চেষ্টা করিলে তারা আমাদের উপর আক্রমণ করতে আসে এবং সেই সাথে আমার বৃদ্ধ পিতাকেও তারা অপমান অপদস্তসহ মারপিট করতে আসে এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমতবস্থায় আমি এবং আমার পিতার জীবন হুমকির মুখে পড়ে আছে, যে কোন সময় তারা যে কোন ধরনের ঘটনার সৃষ্টি করতে পারে বলে আমি আশংকা প্রকাশ করছি। এই ভাবে উক্ত জমিজমা বেদখল হওয়ায় আমরা আর্থিক ভাবে চরম ক্ষতির মুখে পড়ে আছি। এ ব্যাপারে আমি ন্যায় বিচারের আশায় গত ০৫/০৯/২০২১ইং তারিখে উপজেলা চেয়ারম্যান, সখীপুর উপজেলা পরিষদ বরাবর একটি আবেদন দাখিল করেছি। গত ১৫/০৯/২০২১ইং তারিখে জেলা প্রশাসক, টাঙ্গাইল বরাবর একটি আবেদন দাখিল করেছি এবং গত ১৬/০৯/২০২১ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার, সখীপুর উপজেলা এর বরাবর একটি আবেদন দাখিল করেছি। কিন্তু এখনাে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ দেখতে পারছিনা। আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিরুদ্ধে অন্যায় ও অত্যাচারের সঠিক বিচার পাব এবং আমার হারানাে পৈতৃক জমিজমা ফিরে পাওয়ার আকুল প্রত্যাশা ব্যক্ত করছি।

এসময় সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শরিফুল ইসলাম, সহসভাপতি আমিনুল ইসলাম হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মির্জা সাইদুল ইসলাম, এম এ লতিফ, আতোয়ার রহমান, আলমগীর হোসেন, বাদল হোসাইন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com