রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জবই বিলের মাছের সুখ্যাতি দেশ জুড়ে -খাদ্যমন্ত্রী

জবই বিলের মাছের সুখ্যাতি দেশ জুড়ে -খাদ্যমন্ত্রী


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী


সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবই বিলের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এখন জবই বিল প্রকল্পের সুবিধা ভোগ করছে এখানকার মৎসজীবীগণ।
আজ (বৃহস্পতিবার) সাপাহার উপজেলার জবই বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, জবই বিলের মাছের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এখানকার ৮০০ পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিলে সেচ প্রকল্পের আওতায় সারা বছর পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারদিকে বনায়ন করার পাশাপাশি জবই বিলে পর্যটনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎসজীবীগণ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com