বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কর্মচারী সমিতির সদস্যের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে কুবিতে মানববন্ধন

কর্মচারী সমিতির সদস্যের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল ও কর্মচারী পরিষদের কার্যকরী সদস্য মো. আবদুস ছাত্তারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে করা এই মানববন্ধনে সকল কর্মাচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আবদুস সাত্তারের বাবা মারা গেছেন এক সপ্তাহ হয়নি। এরমধ্যে তার উপর যে বর্বর হামলা চালানো হয়েছে তা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যেন দ্রুত সময়ে হামলাকারীদের গ্রেফতারের আওতায় আনা হয়।

কর্মচারী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের শাস্তির আওতায় না আনলে আগামী রবিবার থেকে কঠোর আন্দোলনে যাবো। যদি রাস্তা-ঘাট বন্ধ করে দিই তাহলে এর দায় নিবে না কুবি কর্মচারী সমিতি।

উল্লেখ্য, বুধবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের হামলায় বাস চালকের সহকারী আব্দুস সাত্তার আহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com