মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
জামালপুরে ভারতীয় মদসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

জামালপুরে ভারতীয় মদসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

এম শাহীন আল আমীন, জামালপুর।।

র‌্যাব জামালপুরের সদস্যরা অভিযান চালিয়ে শেরপুরের নালিতাবাড়ি থেকে বিদেশী মদসহ শাহীন আলম (১৯) নামের এক যুবককে আটক করেছে। র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাব সদস্যরা শেরপুরের নালিতাবাড়ির রাজনগর বেপারিপাড়া জনৈক আঃ মজিদের ধান চাতালের সামনে ভুরুঙ্গা কালাপানি গ্রামের নওশেদ আলীর পুত্র শাহীন আলমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬ বোতল ভারতীয় মদ ২টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com