মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আওয়ামীলীগের সম্মেলন ॥ নতুন সাজে ইসলামপুর

আওয়ামীলীগের সম্মেলন ॥ নতুন সাজে ইসলামপুর

এম শাহীন আল আমীন,জামালপুর॥

বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ টানা তিন মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থেকে একটি বিস্ময়কর রেকর্ড তৈরি করেছে। এর আগেও এক মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। দেশ নিঃসন্দেহে এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মানুষের জীবনমানের অবশ্যই উন্নতি হচ্ছে।“মুজিববর্ষে সব ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর পাচ্ছে। একজন মানুষও আর ঠিকানাবিহীন থাকবে না। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সন্ত্রাস,জঙ্গীবাদ,স্বাধীনতা বিরোধীদের বাংলার মাটি থেকে উৎখাত করে আগামীদিনে উন্নত বিশ্বে কাতারে শামিল হয়ে,দেশের উন্নয়নকে চলমান রাখতে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে দলকে সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে আহবান জানান। তারি ধারাবাহিকতায় ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিকী কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। এখন সভাপতি ও সাধারণ সম্পাদক কে হচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ২৫ সেপ্টেম্বরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সম্মেলন। জেলা সদর থেকে ইসলামপুর উপজেলায় সাজানো হয়েছে শতাধিক তোরণ। আলোকসজ্জা করা হয়েছে ইসলামপুর পৌর শহরের প্রাণ কেন্দ্রে। সম্মেলনস্থল ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাজ চলছে মঞ্চ তৈরী, সম্মেলনে আগত ডেলিগেট ও কাউন্সিলরদের জন্য বসার ব্যবস্থা।

দলীয় সূত্রে জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি.ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।

এবারেও সভাপতি পদে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা। সাধারন সম্পাদক পদে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম ও যুগ্ম সম্পাদক,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,সফিউল আলম চৌধুরী নাদেল, তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি,উপাধ্যক্ষ রেমন্ড আরেং,জাতীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা,পরিকল্পনা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি,ইঞ্জিঃ মোজাফ্ফর হোসেন এমপি, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জি এস এম মিজানূর রহমান, যুগ্ম সম্পাদক এড.সরোয়ার জাহান,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

উক্ত সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন মত ব্যক্ত করেছেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান জানান- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি দলের দূর্দিনে তার যতেষ্ঠ অবদান রয়েছে, দলকে সুসংগঠিত করতে প্রতিনিয়ত তিনি কাজ করে যাচ্ছেন। যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ জানান- তার কর্মগুনেই তিনি প্রতিফলিত হয়েছেন। তার নেতৃত্বে সংগঠন সুসংঠিত হওয়ার পাশাপাশি ইসলামপুর আলোকিত হয়েছে ।

মাকছুদুর রহমান আনছারী জানান-ইসলামপুরে উন্নয়নের ধারা অব্যহত রাখতে তার বিকল্প নেই। অন্যদিকে মহিলা আওয়ামী লীগ,যুবলীগ,মহিলা যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনকে ঘিরে স্যোসাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইসলামপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি,ফরিদুল হক খান দুলাল এমপি’র ঘাটি। উন্নয়নের ধারা অব্যহত রাখতেই সম্মেলনে আবারো তার নেতৃত্বের প্রতিফলন ঘটবে এটাই দাবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com