বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বকশীগঞ্জের দুই ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা স্থগিত

বকশীগঞ্জের দুই ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা স্থগিত


এম.শাহীন আল আমীন, জামালপুর ॥


জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সাধুরপাড়া ও বাট্টাজোড় ইউনিয়নে টান টান উত্তেজনা বিরাজ করায় বাট্টাজোড় ও বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা স্থগিত করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। ভিন্ন দল থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশ বা হাইব্রিড নেতাদের পক্ষে-বিপক্ষে অবস্থানকে কেন্দ্র করে সাধুরপাড়া ইউনিয়নে বর্ধিত সভায় দফায় দফায় হট্টগোল হয়েছে। বাট্টাজোড় ইউনিয়নে বর্ধিত সভাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল হয়েছে।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভার তারিখ ঘোষনা করেন জামালপুর জেলা আওয়ামীলীগ। ঘোষিত তারিখ অনুযায়ি ২৩ সেপ্টেম্বর বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা হওয়ার কথা ছিলো।
বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগ থেকে দুর্নীতিবাজ ও বির্তকীত নেতা অপসারণের দাবিতে মিছিল করেছে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ। এই অংশের নেতৃত্বে আছেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামলীগৈর নেতা এ কে আজাদ, প্রচার সম্পাদক রবিজল হক ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন। আজাদ-রবিজল-বাতেন গ্রুপের মিছিলের প্রতিবাদে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক ডা: মুন্নাফের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ। বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপই নিজেদের আধিপত্য বিস্তারে মুখোমুখি অবস্থান করছে।
বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান অবস্থার বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, জেলা আওয়ামীলীগকে বিষয়টি সার্বক্ষনিক জানানো হচ্ছে। জেলা আওয়ামীলীগের পরামর্শে বাট্টাজোড় ইউনিয়ন ও বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে। জেলা কমিটির সাথে আলোচনা করে পরবর্তী তালিখ ও সময় জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com