ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর ৬নং ওয়ার্ড থেকে বাল্য বিয়ের আসর থেকে বর ভো-দৌড় দিয়েছে।
সুত্রমতে জানা যায়, উপজেলার ৯ম শ্রেণীর ছাত্রী(১৫)কে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কন্যার পিতা সাইফুল ইসলামকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মামুনুল করিম ৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার দুপুরে বিয়ের আসর থেকে কনে, কনের পিতা মাতাসহ ৩জনকে মহেশপুর উপজেলায় নিয়ে যাওয়া হয়। বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply