রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী সম্মাননা পাওয়ায় কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী সম্মাননা পাওয়ায় কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

কুবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার ও মুকুট মনি’ সম্মাননায় ভূষিত করায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হতে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পলাশ, এনায়েত উল্লাহ, খাইরুল বাশার সাকিব, ইমতিয়াজ শাহরিয়ার, আতিকুর রহমান হৃদয়, সালমানসহ বিভিন্ন হল ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এমন অর্জনে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত। যে মানুষটি বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে তুলে ধরেছে তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামটি হয়েছে।’

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন (এসডিজি) এর নবম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব ও পরামর্শের জন্য ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মনি’ হিসেবে আখ্যায়িত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com