কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা চান্দিনা উপজেলার কুটুমপুর উচ্চ বিদ্যালয়ে বুধবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ছানি অপারেশন ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল কুমিল্লা ।
চক্ষু চিকিৎসা সেবা উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ ও সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত।
সভায় সভাপতিত্ব করেন কুটুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির হাসেন।
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনর নির্বাহী পরিচালক এস এম মিজান পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন, দাউদকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি শরীফ প্রধান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এ কে এম আজাদ এমরান, মো. শাহজাহান মোল্লাসহ অন্যান্যরা।
Leave a Reply