শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর-লক্ষীপুর সড়কের কাজ ধীরগতির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি পালন করেছে লক্ষীপুরের জাগ্রত যুবসমাজ।
২২ সেপ্টেম্বর বুধবার সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর-লক্ষীপুর এলাকার দশ কিলোমিটার সড়কে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক উন্নতিকরণের কাজ ধীরগতিতে করায় যৌথভাবে পদযাত্রায় অংশগ্রহণ করেছে লক্ষীপুরের স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ শতাধিক জাগ্রত যুব সমাজের যুবকরা।
উল্লেখ্যযে, দারিয়াপুর-লক্ষীপুর দশ কিলোমিটার রাস্তা দেড় বছর আগে পিচ ঢালাই তুলে ফেলা হয়। দীর্ঘদিনেও ওই কাজ সম্পন্ন না হওয়ায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।
গর্তে জমে থাকা কাদা-পানিতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
উক্ত পদযাত্রার পূর্বে দারিয়াপুর বাজারে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লক্ষীপুর জাগ্রত যুবসমাজের আহবায়ক ময়নুল ইসলাম, মিজানুর রহমান, রনি আহম্মেদ, রাজু মিয়া, চঞ্চল, আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।
বক্তারা, দারিয়াপুর-লক্ষীপুর রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি জানান ।
এবং একই সাথে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলে লক্ষীপুরে ধর্মঘট করার ঘোষণা দেন।
Leave a Reply