বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় বনপাড়া পৌরসভার উদ্যোগে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বিলচলনের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বার বার নির্বাচিত সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় সভায় সংবর্ধিত ইউএনও জাহাঙ্গীর আলম সম্প্রতি জাহাঙ্গীর আলম শ্রম মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সহকারী হিসাবে বদলী হয়েছেন। বনপাড়া শেখ ফজিলাতুলনেছা সরকারি মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা,বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও বনপাড়া পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মৃতুঞ্জয়ী নেতা আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল এবং ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার ও শরীফুন্নেনা শিরীন বক্তব্য রাখেন।
Leave a Reply