শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নওগাঁয় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক।

নওগাঁয় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক।

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের গাঁংজোয়ার এলাকায় সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরী আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৬ টার দিকে নওগাঁ সদরের গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন (৪৫) কে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা দাবি করেছেন, রবিবার বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। বিকেল ৫টার দিকে তিনি গ্রামের মোড়ের দোকানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যান। এ সময় বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন ফুসলিয়ে তাঁর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। বিষয়টি জানাজানি হলে তিনি বুধবার সকালে গাঁংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বানু মৌখিক অভিযোগ করলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সদর থানায় জানায়। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির স্বজনদের দাবি,নৈশ্যপ্রহরী তসলিম উদ্দিন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। এজহার সম্পন্ন হলে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে গত কাল বৃহস্পতিবার আদালতে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com