বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫

নোয়াখালীতে নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫


নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচরে নৌকা প্রতীকে ভোট করায় ৫ যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা সুবর্ণচর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের ভূঁঞার হাট বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলার চরমজিদ গ্রামের মো. সেলিমের ছেলে মো.রাসেল (২৮) একই গ্রামের জাবের হোসেনের ছেলে রুবেল (২২) শাহ আলমের ছেলে নুরনবী (৩০) খুরশিদ আলমের ছেলে মনির (২৫) ও শাহাব উদ্দিনের ছেলে রুবেল (২৪)।

আহতরা অভিযোগ করে বলেন, “বিকেল ৩ টায় ভূঁঞার হাট বাজারে তারা সকলে সেলুন দোকানে বসে আড্ডা দিচ্ছেন কিছু বুঝে ওঠার আগেই ২ নম্বর চরবাটা ইউনিয়নে নৌকার বিদ্রোহী চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মৃত হাজি মোশারেফ হোসেনের পুত্র মোজাম্মেল হোসেন এর ছোট ভাই দেলোয়ার হোসেন (৩০) এর নেতৃত্বে আজিজুর রাহমানের পুত্র বোরহান উদ্দিন (৩৮), নিজাম(৩০), জিহাদ (২৮), মধ্য চরবাটা গ্রামের সামছুল হকের পুত্র ফখরুল (৩৮), ফজলুল হকের ছেলে পিচ্চি সুমন (২৮), চরমজিদ গ্রামের তাজ্লু ইসলামের পুত্র খলিল(৩৫) সহ অজ্ঞাত ১০/১২ জনের একদল যুবক তাদেরদেরকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের
উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত দেলোয়ারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠো ফোনে বলেন “আমি ঘটনাস্থলে ছিলাম না পরিবর্ততে শুনেছি মামুন নামের এক যুবকের সাথে তাদের মারামারি হয়। মামুনও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, তারা আমাকে ফাঁসাতে আমার নাম বলেছে”।

অভিযুক্ত বোরহান উদ্দিন মুঠো ফোনে বলেন, “আমি শুনেছি তবে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি আমার বাড়িতে ছিলাম, ভোটে হারজিত আছে, আমরা মারামারি করিনি, তারা এসব মিথ্যা বলছে”।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন “ঘটনাটি আমি শুনেছি কিন্তু এখনো কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে “।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com