বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে টেন্ডার ছাড়াই গাছ কাটলেন মেয়র

তানোরে টেন্ডার ছাড়াই গাছ কাটলেন মেয়র

সোহানুল হক পারভেজ তানোর, (রাজশাহী) :

তানোরে টেন্ডার ছাড়াই পৌরভবনে অবস্থিত বেশ কয়েকটি গাছ কাটার অভিযোগ উঠেছে। খোদ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক ক্ষমতার দাপটে অনিয়ম করে এসব তাজা গাছ কাটায় পৌরবাসী বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমলোচনা ঝড় বইছে। তবে, পৌর মেয়রের এমন গাছ কাটার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে পৌরভবনে গেলেও মেয়রের অনুগত কর্মচারীরা ছবি তুলতে বাধা দেন। ফলে বিভিন্ন ফেসবুক আইডি থেকে কর্তন করা গাছের মূল গুড়ার ছবি সংগ্রহ করেন সংবাদিকরা। তাছাড়া প্রয়াত মেয়র এমরান আলী মোল্লার স্মৃতিবিজড়িত এসব গাছে অনিয়ম করে কুড়ালের কোপ দেওয়ায় পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ সেপ্টেম্বর থেকে এসব কাটা হয়। আজও দুটি গাছ কাটতে দেখা গেছে। এ অবস্থায় ১০টিও বেশি গাছ কাটা হয়। জানা গেছে, তানোর পৌরসভার প্রতিষ্ঠাতা প্রয়াত মেয়র এমরান আলী মোল্লা বিদেশি এসব গাছ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছিলেন।

এব্যাপারে তানোর পৌর মেয়র ইমরুল হক বলেছেন, গাছগুলো বড় হওয়ায় সিসি ক্যামেরায় দেখতে অসুবিধা হয়। তাছাড়া তিনি পরিষদের মালিক। পৌরভবনের ভেতর থেকে শুধু গাছ কেন তিনি ইচ্ছা করলে তার অনুগত কর্মকর্তা ও কাউন্সিলর মিলে পৌরভবনও ভেঙে ফেলা যায় বলে দম্ভোক্তি করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com