এফ.করিম, উখিয়া প্রতিনিধি।
দক্ষিণ কক্সবাজারের উখিয়া উপজেলার নারী শিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী সুচনা করলেন প্রথম নারী হিসেবে পিএইচডি ডিগ্রী অর্জনকারী রেশমা।
রেশমা উখিয়া উপজেলা সদরের ঘিলাতলী পাড়ার ঐতিহ্যবাহী পরিবার মরহুম ফয়েজ বাঙ্গালীর বড়ছেলে মরহুম ইদ্রিস আহমেদের মেয়ে এবং উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের ভাতিজি।
রেশমা ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Toulouse থেকে Class Distribution Ingluence and Evaluation In Deep learning Application to Cancer Detection on Histolagical images বিষয়ে গবেষনা করে PHD
ডিগ্রী অর্জন করেছেন।
উল্লেখ্য যে, রেশমা উখিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসি,বঙ্গমাতা সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ থেকে এইচএসসি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ১ম শ্রেনীতে ১ম স্থান এবং জাপানের বিখ্যাত মনবুশো
স্কলারশীপ নিয়ে Toyohashi University থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন
করেন।
আর এদিকে রেশমার কৃতিত্বের খবর নারী শিক্ষায় পিছিয়ে থাকা উখিয়ায় ছড়িয়ে পড়লে তার পরিবার,আত্মীয়-স্বজন ও শিক্ষিত সমাজে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
রেশমার ভবিষ্যত কর্মময় জীবন যেন সুন্দর ও সফল হয় সেজন্য তার পরিবার সকলের নিকট দোয়া কামনা করেছেন।
Leave a Reply