বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বকশীগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা ॥ দুই ইউনিয়নে টান টান উত্তেজনা

বকশীগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা ॥ দুই ইউনিয়নে টান টান উত্তেজনা

এম.শাহীন আল আমীন, জামালপুর ॥

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সাধুরপাড়া ও বাট্টাজোড় ইউনিয়নে টান টান উত্তেজনা বিরাজ করছে। ভিন্ন দল থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশ বা হাইব্রিড নেতাদের পক্ষে-বিপক্ষে অবস্থানকে কেন্দ্র করে সাধুরপাড়া ইউনিয়নে বর্ধিত সভায় দফায় দফায় হট্টগোল হয়েছে। বাট্টাজোড় ইউনিয়নে বর্ধিত সভাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল হয়েছে।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভার তারিখ ঘোষনা করেন জামালপুর জেলা আওয়ামীলীগ। পূর্ব ঘোষিত তারিখ অনুয়ায়ি ২০ সেপ্টেম্বর সাধুরপাড়া কেবি মডেল হাই স্কুলে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শুরু হয়। বর্ধিত সভায় বক্তারা আওয়ামীলীগে অনুপ্রবেশকারী বা হাইব্রিড নেতা কর্মীদের নিয়ে কঠিন সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওযার দাবি করেন। উপস্থিত শত শত ত্যাগি নেতা কর্মীরা করতালি ও শ্লোগান দিয়ে দাবির প্রতি সমর্থন জানান। এই পরিস্থিতিতে সাধুরপাড়া ইউনিয়ন আওযামীলীগের সাধারণ সম্পাদক সভার সঞ্চালক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বক্তব্যকে কেন্দ্র করে বর্ধিত সভায় হট্টগোল শুরু হয়। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকমীরা উত্তেজিত হলে সভা পন্ডের উপক্রম হয়। পরে উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামীলীগের নেতার্কমীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সভার সঞ্চালক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রনে না থাকায় সভার কার্যক্রম সংক্ষিপ্ত করে সিনিয়ন নেতারা সভাস্থল ত্যাগ করেন। পরে মাহমুদুল আলম বাবুর বক্তব্যটির ভিডিও প্রতিপক্ষের সোসাল মিডিয়ায় ভাইরাল হয়। বিব্রতকর অবস্থায় পড়ে মাহমুদুল আলম বাবু।
এব্যাপারে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সভার সঞ্চালক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আমি হাইব্রিড নেতা না। ২০১৫ সাল থেকে নিবেদিত হয়ে আওয়ামীলীগের কাজ করছি। সাধুরপাড়া ইউনিয়নের প্রতিজন নেতার সাথেই আমার সুসর্ম্পক আছে বলেই ২০১৬ সালে আওযামীলীগের সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নেতা কর্মীদের ভোটে আমি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হয়েছি। সম্মেলনে ২২৫টি ভোটের মধ্যে আমি পেয়েছিলাম ১৮৮ নেতার ভোট। আমার বংশের ৬১ জন জীবিত ভাই বোনের মধ্যে সবাই আওয়ামলীগ করেন। আমার বংশে কোন রাজাকার নেই। মাহমুদুল আলম বাবু জানান, আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হউক আমি জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক। দীর্ঘ ৬ বছর আমি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। দলকে সুসংগঠিত করেছি। ফলে সাধুরপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের সাংগাঠনিক শক্তি বহুগুনে বৃদ্ধি পেয়েছে। মাহমুদুল আলম বাবু জানান,আমার জনপ্রিয়তা আছে বলেই আমি বিপুল ভোটের ব্যবধানে বিগত ইউপি নির্বাচনে সাধুরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কিন্তু একটি মহল আসন্ন ইউপি নির্বাচনে আমার জনপ্রিয়তায় ইশ^ানিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। যেভাবেই ষড়যন্ত্র করুক না কেন জনগণের ভালোবাসায় আমি আবারও নির্বাচিত হবো ইনশাঅল্লাহ।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার বিষয়ে জেলা আওয়ামলীগ অবগত। সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বিষয়ে জেলা আওয়ামীলীগের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অপর দিকে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগ থেকে দুর্নীতিবাজ ও বির্তকীত নেতা অপসারণের দাবিতে মিছিল করেছে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ। এই অংশের নেতৃত্বে আছেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামলীগৈর নেতা এ কে আজাদ, প্রচার সম্পাদক রবিজল হক ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন। আজাদ-রবিজল-বাতেন গ্রুপের মিছিলের প্রতিবাদে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক ডা: মুন্নাফের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ।
বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামলীগের বর্ধিত সভা ২৩ সেপ্টেম্বর। বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপই নিজেদের আধিপত্য বিস্তারে মুখোমুখি অবস্থান করছে।
বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান অবস্থার বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন, জেলা আওয়ামীলীগকে বিষয়টি সার্বক্ষনিক জানানো হচ্ছে। জেলা আওযামীলীগের পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com