সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অপহৃত দশম শ্রেণির ছাত্রী ৯দিন পর উদ্ধার,গ্রেফতার ১

অপহৃত দশম শ্রেণির ছাত্রী ৯দিন পর উদ্ধার,গ্রেফতার ১


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালী চাটখিল উপজেলা থেকে অপহরণের ৯দিন এক মাদরাসা ছাত্রীকে (১৫) উদ্ধার করে পুলিশ। একই সময় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত শাখায়েত হোসেন ওরফে জিহাদ (২৫) উপজেলার লামচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে আজ সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৪নম্বর ওয়ার্ড থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে পুলিশ।

চাটখিল পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদ্রাসার সামনে রাস্তার উপর থেকে
জিহাদ নামে এক যুবক দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাটখিল পৌরসভার ৪ নম্বর ওর্য়াড থেকে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

নোয়াখালী পুলিশ পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতারকৃত দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com