শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী আদিবাসীদের কারাম উৎসব সমাপ্ত

নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী আদিবাসীদের কারাম উৎসব সমাপ্ত

কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
২২ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে আদিবাসী পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপী কারাম উৎসব সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার নাটশাল মাঠে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আমিন কুজুর এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, মহাদেবপুর বদলগাছী থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এটিএম মইনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু,আদিবাসী নেত্রী রেবেকা সরেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার অন্যতম সদস্য, আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক সাঈদ হাসান তরফদার শাকিল,আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলক উড়াও, আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন লাকরা প্রমুখ।

সকল কর্মসূচির সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, মানবাধিকার কর্মী ও সাংবাদিক অসিত দাস।

শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৭ টি সাংস্কৃতিক দল অংশ নেন। সাংস্কৃতিক দল গুলো উপস্থিত অতিথিদের সম্মানে তাদের মনমুগ্ধকর নাচ গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com