শেরপুর প্রতিনিধিঃ-
শেরপুরের নকলায় কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টার সময় উপজেলা কৃষি অফিসের সামনে এসব
পণ্য বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো.বোরহান উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.সারোয়ার আলম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply