বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুলাউড়ায় ব্রিক-ফিল্ড মালিকের বিরুদ্ধে ৮কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ।

কুলাউড়ায় ব্রিক-ফিল্ড মালিকের বিরুদ্ধে ৮কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ।

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া প্রতিনিধি(মৌলভীবাজার)।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এম.এন.এইচ ব্রিকস্ ফিল্ডের মালিক নজিবুর রহমান ওরফে মোহাম্মদ আলী ও ব্যবস্থাপক মানিক বর্ধনের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে ৮ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের পক্ষে কয়ছর রশীদ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে কয়ছর রশীদ অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের এম.এন.এইচ ব্রিকস্ ফিল্ডের মালিক নজিবুর রহমান ওরফে মোহাম্মদ আলী ও ব্যবস্থাপক মানিক বর্ধন স্বল্প মূল্যে ইট দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে ধাপে ধাপে কুলাউড়ার বিভিন্ন এলাকার প্রায় ১৩৫ জন মানুষের কাছ থেকে রসিদ দিয়ে অগ্রিম টাকা সংগ্রহ করেন। কিন্তু নির্দিষ্ট সময় ইট না দিয়ে নানান টালবাহানা শুরু করেন ইটের মালিক নজিবুর রহমান ও ম্যানেজার মানিক বর্ধন।

বর্তমানে ম্যানেজার মানিক বর্ধন গা ঢাকা দিয়েছেন এবং ইট ভাটার মালিক মালিক নজিবুর রহমান ওরফে মোহাম্মদ আলী সপরিবারে বিদেশ চলে যাওয়ার পায়তারায় লিপ্ত রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের পাওনা টাকা ফেরৎ পাওয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সুবিচার দাবী করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com